সুসমাচারের বিবরণে যিশুর জীবনকাহিনি

এই রোমাঞ্চকর ভিডিও সিরিজে ঈশ্বরের পুত্র এবং মানবজাতির ত্রাণকর্তা যিশু খ্রিস্টের বিষয়ে আরও জানুন।

সুসমাচারের বিবরণে যিশুর জীবনকাহিনি—সিরিজের এক ঝলক

যিশুর বিষয়ে এই চমৎকার ভিডিও সিরিজ দেখুন, যা সুসমাচারের বইগুলোকে জীবন্ত করে তোলে।

পর্ব ১

জগতের প্রকৃত আলো

যোষেফ ও মরিয়ম যিশুকে বড়ো করে তোলার এক বিশেষ সুযোগ পান, এমন এক সন্তান যে সবার চেয়ে আলাদা।

পর্ব ২

“ইনি আমার প্রিয় পুত্র”

যোহন বাপ্তাইজক ঘোষণা করেন যে, মশীহ এসে গিয়েছেন। যিশু তাঁর পরিচর্যা শুরু করেন।

পর্ব ৩

“আমিই সেই ব্যক্তি”

যিশু নীকদীমকে, একজন শমরীয় মহিলাকে এবং নাসরতের লোকদের শিক্ষা দেন, কিন্তু কিছু লোক তাঁর কথা শোনে আবার কিছু লোক শোনে না।

পর্ব ৪

“আমি এইজন্যই এসেছি”

যিশু অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন, মন্দ স্বর্গদূতদের বের করেন, শিষ্য তৈরি করেন এবং তাঁর ১২ জন প্রেরিতকে বাছাই করেন।

পর্ব ৫

“লোকেরা তাঁর শিক্ষাদানের পদ্ধতি দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল”

ভিড়ের মধ্যে লোকদের সুস্থ করার পর, যিশু তাঁর সবচেয়ে বিখ্যাত উপদেশ দেন, যেটাকে পর্বতের উপরে দেওয়া উপদেশ বলা হয়।

পর্ব ৬

“আপনিই কি সেই ব্যক্তি, যাঁর আসার কথা ছিল?”

যিশু একজন বিধবার ছেলেকে পুনরুত্থিত করেন, সহজ সরল দৃষ্টান্ত দিয়ে শিক্ষা দেন এবং বলেন যে, লোকেরা কোন উদ্দেশ্য নিয়ে তাঁর কথা শুনছে।

সুসমাচারের বিবরণে যিশুর জীবনকাহিনি—ভিডিও সিরিজের ট্রেলার

এই চমৎকার ভিডিও সিরিজ দেখুন, যা সুসমাচারের বইগুলোকে জীবন্ত করে তোলে।