বাংলা
২০২৬ সালের আঞ্চলিক সম্মেলনে যোগ দিন​—⁠“চিরস্থায়ী সুখ”
https://cms-imgp.jw-cdn.org/img/p/1102026198/univ/art/1102026198_univ_sqr_xl.jpg

আপনি যোগ দেওয়ার জন্য আমন্ত্রিত

চিরস্থায়ী সুখ

২০২৬ যিহোবার সাক্ষিদের আঞ্চলিক সম্মেলন

আপনার কাছাকাছি কোনো আঞ্চলিক সম্মেলন স্থান খুঁজুন

কোনো প্রবেশমূল্য নেই • কোনো চাঁদা দিতে হয় না

প্রধান বিষয়গুলো

প্রথম দিন: ঈশ্বর এবং তাঁর পুত্র যিশু চান যেন আপনি সুখী হন। এই বিষয়ে শাস্ত্রে যে-প্রমাণ তুলে ধরা হয়েছে, তা লক্ষ করুন।

দ্বিতীয় দিন: যিশুর পর্বতের উপরে দেওয়া উপদেশ খুবই বিখ্যাত। সেই উপদেশের মধ্যে যিশু যা বলেছিলেন, তা পরীক্ষা করার মাধ্যমে জানুন যে, আপনি কীভাবে সুখী হতে পারেন।

তৃতীয় দিন: “আপনি কি গুপ্তধন খুঁজে পেয়েছেন?” শিরোনামের বক্তৃতা থেকে জানুন যে, বাইবেলের সত্য কীভাবে লক্ষ লক্ষ ব্যক্তিকে আরও সুখী হতে সাহায্য করেছে।

ভিডিও নাটক

সুসমাচারের বিবরণে যিশুর জীবনকাহিনি: পর্ব ৪-৬

যিশু কীভাবে জনতাকে শিক্ষা দেন, অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন এবং একজন মৃত ব্যক্তিকে জীবন ফিরিয়ে দেন, তা দেখুন। আঞ্চলিক সম্মেলনের প্রতিদিন এই রোমাঞ্চকর ও উৎসাহমূলক ভিডিও সিরিজের একটা করে পর্ব দেখানো হবে।

সম্পূর্ণ বিষয়সূচি এবং পরের ভিডিওগুলো দেখার জন্য jw.org ওয়েবসাইট দেখুন:

আমাদের সম্মেলনে কী হয়?

যিহোবার সাক্ষিদের সম্মেলনগুলোতে এলে আপনি যা দেখতে পাবেন, তা এই ভিডিও থেকে জানুন।

এই বছরের আঞ্চলিক সম্মেলনের কার্যক্রমের এক ঝলক দেখুন।

কীভাবে যিশু অন্যদের সাহায্য করেছিলেন?

আগের দুটো আঞ্চলিক সম্মেলনে যে-পর্বগুলো দেখানো হয়েছিল, সেগুলো দেখুন।