যিশাইয় ২:১-২২

২  আমোসের ছেলে যিশাইয় যিহূদা ও জেরুসালেমের বিষয়ে এই দর্শন দেখলেন:  ২  শেষকালে যিহোবার গৃহের পর্বতঅন্য সমস্ত পর্বতের উপরে দৃঢ়ভাবে স্থাপিত হবেএবং সেটাকে সমস্ত পাহাড়ের চেয়ে উপরে তোলা হবেআর সমস্ত জাতি স্রোতের মতো সেটার দিকে আসবে।  ৩  আর অনেক জাতির লোক আসবে ও বলবে: “এসো, আমরা যিহোবার পর্বতে উঠি,যাকোবের ঈশ্বরের গৃহে যাই। তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শেখাবেনআর আমরা তাঁর পথে চলব।” কারণ সিয়োন থেকে আইন*এবং জেরুসালেম থেকে যিহোবার বাক্য শেখানো হবে।  ৪  তিনি বিভিন্ন জাতির মধ্যে বিচার করবেনএবং বিভিন্ন দেশের লোকদের মামলার মীমাংসা করবেন। তারা তাদের তলোয়ার পিটিয়ে লাঙলের ফাল তৈরি করবেআর তাদের বর্শা পিটিয়ে কাস্তে তৈরি করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না,তারা আর যুদ্ধ শিখবে না।  ৫  হে যাকোবের পরিবার, এসো,আমরা যিহোবার আলোতে চলি।  ৬  হে ঈশ্বর, তুমি তোমার লোকদের, যাকোবের পরিবারকে পরিত্যাগ করেছকারণ তারা পূর্ব দিকের দেশগুলোর অনেক কিছু আপন করে নিয়েছে,তারা পলেষ্টীয়দের মতো জাদুবিদ্যা চর্চা করেআর তাদের দেশ বিদেশিদের সন্তানে ভরে গিয়েছে।  ৭  তাদের দেশ সোনা-রুপোয় পূর্ণআর তাদের ধনসম্পদের কোনো সীমা নেই। তাদের দেশ ঘোড়ায় পূর্ণআর তাদের অসংখ্য রথ রয়েছে।  ৮  তাদের দেশ অপদার্থ দেবতায় পূর্ণ। তারা নিজেদের হাতের কাজগুলোর সামনেই মাথা নত করে,সেগুলোর সামনেই, যেগুলো তারা নিজেদের আঙুল দিয়ে তৈরি করেছে।  ৯  এভাবে মানুষ নিজেকে নত করে, নিজের অপমান করেআর তুমি তাদের ক্ষমা করতে পার না। ১০  যিহোবার মহিমাপূর্ণ প্রতাপএবং তাঁর ভয়ংকর শক্তির কারণেশৈলের মধ্যে ঢোকো এবং ধুলোর মধ্যে নিজেদের লুকিয়ে ফেলো। ১১  মানুষের উদ্ধত চোখকে নত করা* হবেআর অহংকারী মানুষ নীচে নেমে যাবে। সেই দিন কেবল যিহোবাই উচ্চীকৃত হবেন। ১২  কারণ সেই দিন স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার দিন। সেই দিনটা এমন প্রত্যেকের উপর নেমে আসছে, যারা গর্বিত ও অহংকারী,হ্যাঁ, সবার উপর নেমে আসছে, তা তারা গণ্যমান্য কিংবা সাধারণ, যেমনই হোক না কেন। ১৩  লেবাননের সমস্ত উঁচু উঁচু দেবদারু গাছের উপরএবং বাশনের সমস্ত ওক গাছের উপর, ১৪  সমস্ত উঁচু উঁচু পর্বতের উপরএবং সমস্ত উঁচু উঁচু পাহাড়ের উপর, ১৫  প্রতিটা উঁচু দুর্গের উপর এবং প্রতিটা মজবুত প্রাচীরের উপর, ১৬  তর্শীশের সমস্ত জাহাজের উপরএবং সমস্ত সুন্দর সুন্দর নৌকার উপর সেই দিন এসে পড়বে। ১৭  গর্বিত মানুষকে নত করা হবেআর অহংকারী মানুষ নীচে নেমে যাবে।* সেই দিন কেবল যিহোবাই উচ্চীকৃত হবেন। ১৮  অপদার্থ দেবতারা পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। ১৯  যিহোবা যখন উঠে পৃথিবীকে কাঁপিয়ে তুলবেনএবং লোকদের আতঙ্কিত করে তুলবেন,তখন তাঁর মহিমাপূর্ণ প্রতাপ এবং তাঁর ভয়ংকর শক্তির কারণেলোকেরা শৈলের গুহায় এবং মাটির গর্তে ঢুকে পড়বে। ২০  মানুষ সোনা-রুপোর যে-অপদার্থ দেবতাদের সামনে মাথা নত করার উদ্দেশ্যেসেগুলো নিজেদের জন্য তৈরি করেছিল,সেই দিন তারা সেগুলোকে ছুঁচো ও বাদুড়ের কাছে ফেলে দেবে, ২১  যাতে যিহোবা যখন উঠে পৃথিবীকে কাঁপিয়ে তুলবেনএবং লোকদের আতঙ্কিত করে তুলবেন,তখন তাঁর মহিমাপূর্ণ প্রতাপ এবং তাঁর ভয়ংকর শক্তির কারণেতারা যেন বড়ো বড়ো পাথরের গর্তে এবং শৈলের ফাটলে ঢুকতে পারে। ২২  তাই, নিজেদের ভালোর জন্য তোমরা সামান্য মানুষের উপর আস্থা রাখা বন্ধ করো,যারা কিনা নাকের শ্বাস মাত্র। মানুষ কী যে, তাকে গণ্য করা হবে?

পাদটীকাগুলো

^ বা “নির্দেশনা।”
^ বা “চোখ নত।”
^ বা “মানুষকে নত করা হবে।”