বাংলা
যিশাইয় ৪২:৮ পদের ব্যাখ্যা—“আমি সদাপ্রভু”
https://cms-imgp.jw-cdn.org/img/p/502300100/univ/art/502300100_univ_sqr_xl.jpg
ijwbv প্রবন্ধ ৯

বাইবেলের পদের ব্যাখ্যা

যিশাইয় ৪২:৮—“আমি সদাপ্রভু”

যিশাইয় ৪২:৮—“আমি সদাপ্রভু”

 “আমি যিহোবা। এটাই আমার নাম। আমি আমার গৌরব অন্য কাউকে দিই না কিংবা আমার প্রশংসা কোনো খোদাই-করা প্রতিমাকে দিই না।”—যিশাইয় ৪২:৮, নতুন জগৎ অনুবাদ।

 “আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না।”—যিশাইয় ৪২:৮, দ্যা হোলি বাইবেল, বিএসআই - বেঙ্গলি - ও.ভি.।

যিশাইয় ৪২:৮ পদের অর্থ কী?

 ঈশ্বর আমাদের তাঁর ব্যক্তিগত নাম জানিয়েছেন আর এটাও বলেছেন যে, তিনি অন্য কোনো প্রতিমার সঙ্গে নিজের গৌরব ও প্রশংসা ভাগ করে নেন না।

 ঈশ্বর নিজের ব্যক্তিগত নাম জানিয়েছেন, যেটাকে সাধারণভাবে “যিহোবা” হিসেবে অনুবাদ করা হয়েছে। a (যাত্রাপুস্তক ৩:১৪, ১৫) যদিও এই ঐশিক নাম শুধুমাত্র পুরাতন নিয়মেই (ইব্রীয়-অরামীয় শাস্ত্র) প্রায় ৭,০০০ বার পাওয়া যায়, তা সত্ত্বেও অনেক অনুবাদ থেকে এই নাম সরিয়ে দেওয়া হয়েছে আর সেই জায়গায় “সদাপ্রভু” অথবা “প্রভু” উপাধি ব্যবহার করা হয়েছে। এর একটা উদাহরণ হল প্রেরিত ২:৩৪-৩৬ পদ, যেখানে গীতসংহিতা ১১০:১ পদের ভবিষ্যদ্‌বাণী উদ্ধৃতি করা হয়েছে আর যিহোবা ও যিশু উভয়ের বিষয়ে উল্লেখ করা হয়েছে। বাংলা ভাষায় দ্যা হোলি বাইবেল, বিএসআই-তে প্রেরিত ২:৩৪-৩৬ পদে লেখা রয়েছে, “প্রভু [যিহোবা] আমার প্রভুকে [যিশুকে] কহিলেন।” এখানে দু-জন প্রভু কে, সেই বিভ্রান্তি দূর করার জন্য নতুন জগৎ অনুবাদ-এ সঠিক জায়গায় ঐশিক নাম ব্যবহার করা হয়েছে। এখানে বলা হয়েছে, “যিহোবা আমার প্রভুকে বলেন: ‘তুমি আমার ডান দিকে বসো, যতক্ষণ পর্যন্ত না আমি তোমার শত্রুদের তোমার পায়ের নীচে পাদপীঠের মতো রাখি।’”

 ইব্রীয় ভাষায় ঈশ্বরের নাম লেখার জন্য যে-চারটে ব্যঞ্জনবর্ণ ব্যবহার করা হত, সেটা ইংরেজিতে প্রায়ই YHWH হিসেবে লেখা হয়। কিছু ইংরেজি অনুবাদে ঈশ্বরের নাম “ইয়াওয়ে” হিসেবে লেখা হয়। আরও তথ্যের জন্য “ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা” পুস্তিকার অধ্যায় ১ দেখুন।

 অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে, এই ঐশিক নামের অর্থ হল “তিনি অস্তিত্বে আনেন।” একমাত্র সত্য ঈশ্বরই এই নাম ধারণ করতে পারেন কারণ তিনি তাঁর উদ্দেশ্য পূরণ করার জন্য যা হতে চান, তা-ই হন অথবা তিনি তাঁর সৃষ্টিকেও যেভাবে চান, সেভাবে ব্যবহার করতে পারেন।

 একমাত্র যিহোবাই আমাদের একাগ্র ভক্তি পাওয়ার যোগ্য কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা আর তিনিই সত্য ঈশ্বর। তিনি ছাড়া আমরা আর কাউকেই বা কোনো কিছুকেই উপাসনা করতে পারি না আর এর মধ্যে রয়েছে, বিভিন্ন মূর্তি ও ছবি।—যাত্রাপুস্তক ২০:২-৬; ৩৪:১৪; ১ যোহন ৫:২১.

যিশাইয় ৪২:৮ পদের প্রসঙ্গ কী?

 যিশাইয় ৪২ অধ্যায়ের শুরুর পদগুলোতে যিহোবা ভবিষ্যদ্‌বাণী করেন যে, তাঁর “বেছে নেওয়া ব্যক্তি” কী করবেন। সেই মনোনীত দাস “জাতিগুলোর প্রতি ন্যায়বিচার করবেন।” (যিশাইয় ৪২:১) এই প্রতিজ্ঞার বিষয়ে ঈশ্বর বলেন, “এখন আমি নতুন বিষয়গুলো সম্বন্ধে ঘোষণা করছি। সেগুলো ঘটার আগে আমি তোমাদের সেগুলোর বিষয়ে জানাচ্ছি।” (যিশাইয় ৪২:৯) অনেক বছর পর ‘বেছে নেওয়া ব্যক্তির’ বিষয়ে করা এই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ হয়, যখন মশীহ বা খ্রিস্ট প্রকাশিত হন এবং পৃথিবীতে তাঁর প্রচার কাজ শুরু করেন।—মথি ৩:১৬, ১৭; ১২:১৫-২১.

a ইব্রীয় ভাষায় ঈশ্বরের নাম লেখার জন্য যে-চারটে ব্যঞ্জনবর্ণ ব্যবহার করা হত, সেটা ইংরেজিতে প্রায়ই YHWH হিসেবে লেখা হয়। কিছু ইংরেজি অনুবাদে ঈশ্বরের নাম “ইয়াওয়ে” হিসেবে লেখা হয়। আরও তথ্যের জন্য “ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা” পুস্তিকার অধ্যায় ১ দেখুন।