বাইবেলে কি মানুষের প্রজ্ঞার কথা লেখা রয়েছে?
বাইবেলের উত্তর
বাইবেলকে পবিত্র শাস্ত্রও বলা হয়। এটিতে অনেক প্রজ্ঞার কথা লেখা রয়েছে। কিন্তু বাইবেল নিজের বিষয়ে কী দাবি করে, তা লক্ষ করুন: “শাস্ত্রে লেখা সমস্ত কথা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত।” (২ তীমথিয় ৩:১৬) এই দাবি যে সত্য, সেটার অনেক প্রমাণ রয়েছে। আসুন তা দেখি:
বাইবেলে ইতিহাস সম্বন্ধে যা-কিছু উল্লেখ করা আছে, সেগুলো আজ পর্যন্ত কেউই ভুল প্রমাণ করতে পারেনি।
বাইবেল লেখকেরা সৎ ছিল, তারা কোনো কিছুই গোপন করেনি। লেখকদের এই সততা থেকে বোঝা যায় যে, তাদের লেখা কথাগুলো সত্য।
বাইবেলের এক মূলভাব হল: মানবজাতির উপর শাসন করার অধিকার যে একমাত্র ঈশ্বরেরই রয়েছে, সেটা প্রমাণ করা এবং স্বর্গীয় রাজ্যের মাধ্যমে তাঁর উদ্দেশ্য পূরণ করা।
বাইবেল যদিও হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল। কিন্তু, এটিতে বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলোতে কোনো ভুল ধারণা নেই, যা প্রাচীন কালের বেশিরভাগ লোক বিশ্বাস করত।
ইতিহাসের নথি প্রমাণ করে যে, বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো কিংবা ভবিষ্যতের প্রতিজ্ঞাগুলো সত্যিই ঘটেছিল।

