বাংলা
আমরা কি বিয়ের আগে একসঙ্গে থাকতে পারি?
https://cms-imgp.jw-cdn.org/img/p/500300124/univ/art/500300124_univ_sqr_xl.jpg
ijwhf প্রবন্ধ ৩৪

পরিবারের জন্য সাহায্য | বিয়ে

আমরা কি বিয়ের আগে একসঙ্গে থাকতে পারি?

আমরা কি বিয়ের আগে একসঙ্গে থাকতে পারি?

 বিয়ের আগে অনেকেই একসঙ্গে থাকে। তাদের মধ্যে কেউ কেউ মনে করে, এভাবে থাকার ফলে তারা একে অন্যের জন্য সঠিক কি না, তা বুঝতে পারবে আর পরবর্তী সময়ে তারা সুখী বিবাহিত জীবন উপভোগ করতে পারবে। বিয়ের আগে একসঙ্গে থাকা কি সঠিক?

এই প্রবন্ধে রয়েছে

 এই সম্বন্ধে বাইবেল কী বলে?

  •   বাইবেল বলে, আমরা যেন বিয়ের বাইরে যৌনসম্পর্ক না করি। বাইবেলে এভাবে লেখা আছে: “যৌন অনৈতিকতা থেকে পৃথক থাক।” (১ থিষলনীকীয় ৪:৩; ১ করিন্থীয় ৬:১৮) এর মধ্যে সেই যৌনসম্পর্কও রয়েছে, যেটা একজন পুরুষ ও মহিলা বিয়ে করার আগে করে থাকে, যদিও তারা হয়তো পরে বিয়ে করবে। a একজন পুরুষ ও মহিলা যদি বাইবেলের মান মেনে চলে, তা হলে তারা বিয়ের আগে গর্ভবতী হওয়ার সমস্যাটা এড়াতে পারবে। এ ছাড়া, বিয়ের আগে একসঙ্গে থাকার ফলে যে-খারাপ পরিণতিগুলো আসে, সেগুলো থেকেও রক্ষা পেতে পারবে।

  •   ঈশ্বর বিয়ের ব্যবস্থা করেছেন। তিনি যখন প্রথম দম্পতির বিয়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন: “মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং তাহারা একাঙ্গ হইবে।” (আদিপুস্তক ২:২৪) বিয়ের প্রতিশ্রুতি একটা বিয়েকে মজবুত ও সুখী করে।

 বিয়ের আগে একসঙ্গে থাকা কি আপনাকে বিয়ের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে?

 এর উত্তরে অনেকেই হ্যাঁ বলে। তারা মনে করে, একসঙ্গে থাকার ফলে তারা ঘরের কাজগুলো একসঙ্গে করতে পারবে এবং একে অন্যের অভ্যাসগুলো লক্ষ করতে পারবে আর এভাবে তারা একে অন্যকে ভালোভাবে জানতে পারবে। তবে, সুখী বিয়ের একটা গুরুত্বপূর্ণ দিক হল, বিয়ের অঙ্গীকার অনুযায়ী যথাসাধ্য করা।

 কীভাবে একটা দম্পতি ভালো সময়ে এবং খারাপ সময়ে একে অন্যের পাশে থাকা শিখতে পারে? বিয়ের আগে একসঙ্গে থাকার মাধ্যমে তারা তা শিখতে পারবে না, কারণ সেই সময় তারা সেই সম্পর্ককে স্থায়ীভাবে দেখে না আর যেকোনো সময় তাদের মধ্যে কোনো এক জন সেই সম্পর্ক ভেঙে দিতে পারে। এর পরিবর্তে, একটা সম্পর্ক তখনই সফল হবে, যখন তারা দু-জনেই তাদের যথাসাধ্য করবে এবং যেকোনো সমস্যা সমাধান করার জন্য একসঙ্গে কাজ করবে।

 মূল কথা: যারা বিয়ের আগে একসঙ্গে থাকে, তারা মনে করতে পারে, তারা বিয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে। কিন্তু, তারা আসলে যেকোনো সময় তাদের সম্পর্ক ভেঙে ফেলার মতো অবস্থায় রয়েছে।

 বাইবেলের নীতি: “একজন ব্যক্তি যা বুনবে, তা-ই কাটবে।”—গালাতীয় ৬:৭.

 বিয়ের আগে একসঙ্গে থাকলে আপনার খরচ কি বাঁচবে?

 এর উত্তরে অনেকেই হ্যাঁ বলে। পিউ রিসার্চ সেন্টার নামের একটা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের এমন ব্যক্তিদের নিয়ে একটা রিপোর্ট তৈরি করে, যারা বিয়ের আগে একসঙ্গে থাকতে শুরু করেছে। তাদের মধ্যে ৪০% ব্যক্তি বলেছে, তারা নিজেদের খরচ বাঁচাতে এমনটা করেছে। কিছু সময় পার হওয়ার পর তাদের যখন আবার জিজ্ঞেস করা হয়, তখন তারা জানায় যে, তাদের আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি আর এটার কারণে তারা তখনও বিয়ে করেনি।

 বিয়ের আগে একসঙ্গে থাকার ফলে পরবর্তী সময়ে এমন অনেক সমস্যা আসতে পারে, যেগুলো বিশেষ করে মহিলাদের মুখোমুখি হতে হয়। যেমন, সম্পর্ক যদি ভেঙে যায়, তা হলে সন্তানদের বড়ো করার দায়িত্ব বেশিরভাগ সময় মহিলাদেরই নিতে হয়।

 মূল কথা: বিয়ের আগে একসঙ্গে থাকার ফলে উপকারের চেয়ে সমস্যা আরও বেশি হয়।

 বাইবেলের নীতি: “আমি যিহোবা, তোমার ঈশ্বর, আমি তোমার উপকারের জন্য তোমাকে শিক্ষা দিই।”—যিশাইয় ৪৮:১৭.

 বিয়ের আগে একসঙ্গে থাকা কি সঠিক ব্যক্তিকে বাছাই করতে সাহায্য করবে?

 এর উত্তরে অনেকেই হ্যাঁ বলে। নিজের বিয়েকে টিকিয়ে রাখার জন্য লড়াই করা (ইংরেজি) বই অনুযায়ী, “যারা বিয়ের আগে একসঙ্গে থাকে, বেশিরভাগ সময়ে তারা এটা বুঝতে পারে না যে, একসঙ্গে থাকলে ব্রেক আপ করা আরও কঠিন হয়ে পড়ে।” কেন তা কঠিন হয়ে পড়ে? গবেষণা করে দেখা গিয়েছে, একসঙ্গে থেকে যদিও অনেকে বুঝতে পারে যে, তাদের মধ্যে অনেক অমিল রয়েছে, কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে তাদের মন সায় না দিলেও তারা একসঙ্গে থাকে এবং শেষে বিয়েই করে নেয়। এমন কিছু পরিস্থিতি হল, দু-জনেরই হয়তো পোষা প্রাণীর প্রতি টান রয়েছে বা দু-জনের নামেই কিছু কেনা হয়েছে অথবা না চাইতেই গর্ভবতী হয়ে পড়েছে। এই বিষয়টাই উপরে উল্লেখ করা বইয়ে এভাবে লেখা হয়েছে, “এমন অনেকেই রয়েছে, যারা আসলে ব্রেক আপ করে ফেলত, কিন্তু তারা সেই ব্যক্তিকেই বিয়ে করে নেয় কারণ সেই ব্যক্তির সঙ্গে থাকা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।”

 মূল কথা: বিয়ের আগে একসঙ্গে থাকা ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং একটা খারাপ সম্পর্ককে ভেঙে ফেলা আরও কঠিন করে তোলে।

 বাইবেলের নীতি: “সতর্ক ব্যক্তি বিপদ দেখে নিজেকে লুকোয়, কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি এগিয়ে গিয়ে পরিণতি ভোগ করে।”—হিতোপদেশ ২২:৩.

 এগুলোর চেয়ে আরও ভালো কোনো উপায় কি রয়েছে?

 বিয়ের আগে একসঙ্গে থাকার কারণে যে-সমস্যাগুলো আসে, আপনি সেগুলো এড়াতে পারেন এবং এক সুখী বিবাহিত জীবন উপভোগ করতে পারেন। কীভাবে? বিয়ে সম্বন্ধে বাইবেলের মান মেনে চলার মাধ্যমে। যেমন, কাউকে বিয়ে করার আগে সেই ব্যক্তিকে ভালোভাবে জানার জন্য যথেষ্ট সময় নিন। আর মনে রাখবেন, আপনি যাকে বিয়ে করতে চান, তার প্রতি আপনার রোমান্টিক আকর্ষণ রয়েছে কি না, সেটা দেখার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল এটা দেখা যে, আপনাদের বিশ্বাস এবং নৈতিক বিষয়ে আপনাদের চিন্তাভাবনা এক কি না।

 বাইবেলে দেওয়া পরামর্শ কাজে লাগানোর ফলে আপনার বিবাহিত জীবন আনন্দের হবে এবং স্থায়ী হবে। b যেমন, বাইবেলের নীতি আপনাকে …

 এই বিষয়ে আরও জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “বিয়ে ও পরিবার” অংশটা দেখুন।

 বাইবেলের নীতি: “শাস্ত্রে লেখা সমস্ত কথা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং তা শিক্ষার … জন্য উপকারী।”—২ তীমথিয় ৩:১৬.

b কিছু সংস্কৃতিতে, বাবা-মায়েরাই তাদের ছেলে-মেয়েদের জন্য পাত্র বা পাত্রী খুঁজে দেয়। এইরকম ক্ষেত্রেও বাইবেল সেই বাবা-মায়েদের এটা জানতে সাহায্য করতে পারে যে, একজন পাত্র বা পাত্রীর মধ্যে কোন গুণগুলো থাকা দরকার।