বাংলা
কীভাবে আমি কিছুটা প্রাইভেসি পেতে পারি?
https://cms-imgp.jw-cdn.org/img/p/502016262/univ/art/502016262_univ_sqr_xl.jpg
ijwyp প্রবন্ধ ৬১

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

কীভাবে আমি কিছুটা প্রাইভেসি পেতে পারি?

কীভাবে আমি কিছুটা প্রাইভেসি পেতে পারি?

 কেন বাবা-মা সব কিছু জানতে চায়?

 তোমার বাবা-মা বলে যে, তারা শুধু তোমাকে নিয়ে চিন্তিত। কিন্তু, তুমি মনে কর, তারা তোমার উপর একটু বেশিই লক্ষ রাখছে। যেমন:

  •   এরিন নামে একজন কিশোরী বলে, “আমার বাবা আমার ফোন নিয়ে নেয়, আমার পাসওয়ার্ড জানতে চায় আর সমস্ত মেসেজ পড়তে থাকে। আমি যদি বাধা দেওয়ার চেষ্টা করি, তা হলে আমার বাবা মনে করে, আমি তার কাছ থেকে কিছু লুকোচ্ছি।”

  •   ডেনিস, যার বয়স এখন ২০-র কোঠায়, সে বলে যে, তার মা খুঁটিয়ে খুঁটিয়ে ফোনের বিল চেক করত। “আমার মা প্রত্যেকটা ফোন নম্বর দেখত এবং জিজ্ঞেস করত যে, এটা কার নম্বর আর আমি তার সঙ্গে কী কথা বলেছি।”

  •   কায়লা নামে একজন কিশোরী বলে যে, তার মা একদিন তার ব্যক্তিগত ডায়েরি পড়ে ফেলে। “সেই ডায়েরির মধ্যে আমি আমার মনের কথা লিখেছিলাম, এমনকী আমার মায়ের বিষয়েও কিছু লিখেছিলাম। সেই দিনের পর থেকে আমি ডায়েরি লেখাই ছেড়ে দিই।”

 মূল কথা: তোমার জন্য কোনটা ভালো, সেটা দেখার দায়িত্ব তোমার বাবা-মায়ের আর সেই দায়িত্ব তারা কীভাবে পালন করবে, সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। তোমার কি মনে হয়, একেক সময় তারা তোমার প্রতি একটু বেশিই স্ট্রিক্ট হয়ে পড়ে? হয়তো। কিন্তু, এটা নিয়ে বেশি চিন্তা কোরো না। এইরকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তুমি নিজের তরফ থেকে কিছু করতে পার।

 তুমি যা করতে পার

 তাদের কাছ থেকে কোনো কিছু লুকিয়ো না। বাইবেল আমাদের “সমস্ত বিষয়ে সৎভাবে জীবনযাপন করতে” উৎসাহ দেয়। (ইব্রীয় ১৩:১৮) বাবা-মায়ের সামনেও সৎ হওয়ার চেষ্টা কর। তুমি যতবেশি সৎ হবে এবং কোনো কিছু না লুকিয়ে খোলাখুলিভাবে তাদের সঙ্গে কথা বলবে, তত বেশি তারা হয়তো তোমাকে প্রাইভেসি দেবে।

 চিন্তা করার মতো বিষয়: তুমি কি প্রমাণ করেছ যে, তোমার উপর নির্ভর করা যায়? তোমার বাবা-মা তোমাকে যে-সময়ে বাড়িতে ফিরতে বলেছে, তুমি কি সেই সময়ের মধ্যে বাড়িতে ফেরো? তুমি কি তোমার বন্ধুদের বিষয়ে তাদের বল? তোমার বাবা-মা তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে, তা হলে তুমি কি ঘুরিয়ে ফিরিয়ে তাদের উত্তর দাও?

তারা যা-কিছু জানতে চায়, আমি তাদের সেটা বলি। আর এর ফলে তারা আমাকে বিশ্বাস করে এবং আমাকে প্রাইভেসি দেয় আর এইভাবে আমরা নিজেদের মধ্যে আনন্দ বজায় রাখতে পারি।”—ডেলিয়া।

 ধৈর্য ধরো। বাইবেল বলে: “তোমরা কেমন ব্যক্তি, তা প্রমাণ করে চলো।” (২ করিন্থীয় ১৩:৫) নির্ভরযোগ্য হয়ে ওঠার জন্য সময় ও প্রচেষ্টার প্রয়োজন। কিন্তু, তোমার এই প্রচেষ্টা বিফলে যাবে না।

 চিন্তা করার মতো বিষয়: আমাদের বাবা-মাও একসময় আমাদের বয়সটা পেরিয়ে এসেছে। এটা মনে রাখলে তুমি বুঝতে পারবে, কেন তারা তোমাকে নিয়ে এত চিন্তা করে।

 “আমার মনে হয়, বাবা-মায়েরা যে-ভুলগুলো করেছে, তারা চায় না তাদের সন্তানেরা সেই একই ভুলগুলো করুক।”—ড্যানিয়েল।

 সমবেদনা দেখাও। তোমার বাবা-মা কোনো বিষয়কে যেভাবে দেখে, তুমিও সেভাবে দেখার চেষ্টা কর। বাইবেল বলে, একজন গুণবতী স্ত্রী “তার পরিবারের কাজকর্মের প্রতি লক্ষ রাখেন” এবং একজন ভালো বাবা তার সন্তানদের “যিহোবার শাসনে ও নির্দেশনায়” মানুষ করে তোলেন। (হিতোপদেশ ৩১:২৭; ইফিষীয় ৬:৪, পাদটীকা) এটা করতে গেলে তোমার বাবা-মাকে জানতেই হবে যে, তুমি কী করছ। এটা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।

 চিন্তা করার মতো বিষয়: তুমি যদি বাবা-মা হতে আর জানতে যে, অল্পবয়সিদের জীবনে কী কী হয়, তা হলে তুমি কি তোমার ছেলে বা মেয়েকে কোনো প্রশ্ন জিজ্ঞেস না করেই পুরোপুরি প্রাইভেসি দিতে?

কিন্তু, এখন আমি বড়ো হয়ে গিয়েছি আর আমি বুঝতে পারি, বাবা-মায়ের কেন এটা করা দরকার। এটা দেখায় যে, তারা আমাদের ভালোবাসে।”—জেম্‌স।