বাংলা
JW লাইব্রেরি-র বিভিন্ন বৈশিষ্ট্য
https://cms-imgp.jw-cdn.org/img/p/802013201/univ/art/802013201_univ_sqr_xl.jpg

JW লাইব্রেরি

JW লাইব্রেরি-র বিভিন্ন বৈশিষ্ট্য

JW লাইব্রেরি-র বিভিন্ন বৈশিষ্ট্য

JW লাইব্রেরি অ্যাপ a এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যাতে আপনি আরও ভালোভাবে বাইবেল পড়তে পারেন এবং গভীরভাবে ব্যক্তিগত অধ্যয়ন করতে পারেন। এই অ্যাপ থেকে বাইবেলের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকাশনা, ভিডিও ও অডিও ডাউনলোড করুন, যাতে আপনি যেকোনো সময় এবং যেকোনো জায়গায় এগুলো পড়তে ও শুনতে পারেন।

বিভিন্ন ভাষায় অনুবাদিত বাইবেল

  • ঈশ্বরের বাক্য পড়ুন এবং শত শত ভাষায় অনুবাদিত বাইবেল থেকে পদগুলো তুলনা করে দেখুন।

প্রকাশনাদির লাইব্রেরি

  • ১,০০০-রেরও বেশি ভাষায় বই, ব্রোশার ও প্রবন্ধ ডাউনলোড করুন, যেগুলোর মধ্যে ১০০-রও বেশি সাংকেতিক ভাষা রয়েছে।

ভিডিও ও অডিও কার্যক্রম

  • বিভিন্ন ধরনের কার্যক্রম উপভোগ করুন, যেগুলোর মধ্যে রয়েছে বাইবেলের উপর ভিত্তি করে বিভিন্ন শিক্ষা, বক্তৃতা, নাটক এবং অ্যানিমেটেড সিরিজের ভিডিও।

সংগীত

  • সংগঠনের তৈরি বিভিন্ন সংগীত শুনুন, যেগুলোর মধ্যে রয়েছে ভোকাল, অর্কেস্ট্রা এবং পিয়ানো রেকর্ডিং।

প্রতিদিনের শাস্ত্রপদ

  • দিনের শুরুতে বাইবেলের একটা পদ এবং মন্তব্য পড়ুন, যেখানে উৎসাহমূলক ও উপকারজনক বিষয়বস্তু তুলে ধরা হয়।

সভা

  • সপ্তাহের মাঝের সভায় এবং সপ্তাহের শেষের সভায় যে-বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেগুলো একই জায়গা থেকে দেখুন।

অনুসন্ধান করুন

  • বাইবেলের কোনো নির্দিষ্ট পদ এবং বিভিন্ন বিষয় খুঁজুন।

ব্যক্তিগত অধ্যয়ন

  • কোনো একটা অংশ হাইলাইট করুন, ব্যক্তিগত নোট তৈরি করুন এবং নোটগুলো সংগঠিত করার জন্য ট্যাগ তৈরি করুন।

প্লেলিস্ট

  • সংগীত, ভিডিও, অডিও ও ছবির প্লেলিস্ট তৈরি করুন এবং সেগুলো সংগঠিত করুন।

a JW লাইব্রেরি হল যিহোবার সাক্ষিদের দ্বারা প্রস্তুতকৃত একটা অফিশিয়াল অ্যাপ।